শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নির্বাচনের কারণে টানা ৪ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬২ বার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
Bangladesh Govt

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নির্বাচনের ভোটগ্রহণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুযোগ তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।

ছুটির হিসাব-নিকাশ

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) ও ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অন্যদিকে, ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রমিকদের ছুটি ৩ দিন

এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি থাকবে শিল্প-কারখানায়। তবে শর্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারির ছুটির বিপরীতে পরবর্তীতে শ্রমিকদের দিয়ে এক দিন কাজ করিয়ে নিতে পারবেন কারখানা মালিকরা।

২০২৬ সালের ছুটির চিত্র

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট ২৮ দিন (১৪ দিন সাধারণ ও ১৪ দিন নির্বাহী আদেশে) ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারে। এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটিও নির্ধারিত রয়েছে।


এ জাতীয় আরো খবর...