শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

‘দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে, সবার আগে বাংলাদেশ’: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক | চকরিয়া (কক্সবাজার) / ৬৭ বার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপির নীতি হচ্ছে একটাই, সেটি হলো—দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি, সবার আগে বাংলাদেশ।” শুক্রবার সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ সরকার ও সুশাসনের অঙ্গীকার

সমাবেশে সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ এবং ইনশাআল্লাহ আগামীতে বিএনপিই সরকার গঠন করবে, যা হবে উন্নয়নের সরকার। তিনি আরও বলেন, “আগামীর সরকার এ দেশে সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। এটিই ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং আমাদের গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা”।

ভোটের আহ্বান ও জনসংযোগ

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এর আগে তিনি চকরিয়ার মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিষ্টান সম্প্রদায় সমাজের আয়োজনে আরেকটি নির্বাচনী পথসভায় যোগ দেন।


এ জাতীয় আরো খবর...