শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে ইশতেহার নিয়ে বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭২ বার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের ইশতেহার নিয়ে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আমন্ত্রণ জানান।

ফেসবুক পোস্টে যা বললেন জামায়াত আমির

ফেসবুক পোস্টে তারেক রহমানকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান লেখেন, “প্রিয় তারেক রহমান, সুশাসন কেবল নিশ্চিত হতে পারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না”। তিনি আরও উল্লেখ করেন, যেহেতু তারেক রহমান তার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যেখানে দুজনেই তাদের নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন এবং জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রাজনীতির গুণগত পরিবর্তনের ডাক

জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, “রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে, তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় রয়েছে। আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ”।


এ জাতীয় আরো খবর...