বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরুর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭৮ বার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাসের প্রস্তুতি শুরু করেছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হলেও প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এ বছর ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশেও রমজান শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ইসলামিক ফাউন্ডেশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই দিন থেকেই রোজা শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই জানা যাবে।

বিশ্ব পরিস্থিতি

ক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের জ্যোতির্বিদ ও ধর্মীয় কর্তৃপক্ষ নতুন চাঁদ দেখার অপেক্ষায় আছেন। বিভিন্ন দেশ ও জ্যোতির্বিদ সংস্থার হিসাব অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকেই পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...