শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৭৪ বার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর ঘটনা ও সময়

কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই রাজনীতিবিদ। তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

কারাবাসের প্রেক্ষাপট

রমেশ চন্দ্র সেন হত্যাসহ তিনটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন। ২০২৪ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন ১৭ আগস্ট আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

কর্তৃপক্ষের বক্তব্য

দিনাজপুর জেলা কারাগারের জেলর মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংক্ষিপ্ত জীবনী ও রাজনৈতিক ক্যারিয়ার

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেছেন।

সুদীর্ঘ রাজনৈতিক জীবনে রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনদনে এমপি নির্বাচিত হয়েছিলেন।


এ জাতীয় আরো খবর...