শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭২ বার
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে কাজ করছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদের বিচার হবে না। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘জুলাই সনদ’ ও প্রতারণার অভিযোগ

আসিফ মাহমুদ বলেন, “বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের ইশতেহারে ফুটে উঠেছে।” তিনি দাবি করেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বা ফ্যাসিবাদের বিচার না করার কোনো চেষ্টা হলে তা রাজপথে মোকাবিলা করা হবে।

নির্বাচনী সহিংসতা ও ইসির ভূমিকা

নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, “নির্বাচনের জন্য বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত করা হচ্ছে। অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন।” এসব বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।


এ জাতীয় আরো খবর...