শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

৫ আগস্টের মতো আগামী ১২ ফেব্রুয়ারিকেও সফল করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৮ বার
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিগত শাসনামলে ঢাকা-১১ আসনের ভূমিদখল ও চাঁদাবাজির ভাগ বিদেশেও পৌঁছে যেত—এমন বিস্ফোরক অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের এক নেতা লন্ডনে বসে নিয়মিত এই চাঁদার ভাগ নিতেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এই জনসভায় তার সমর্থনে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।

বিস্ফোরক অভিযোগ ও ‘ভাগ-বাটোয়ারা’র তত্ত্ব

জনসভায় প্রধান বক্তা হিসেবে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “গত ১৫ বছর ধরে একজন বিদেশে (লন্ডন ও মালয়েশিয়া) অবস্থান করলেও এ আসনের ব্যবসা ও ভূমিদখলের ভাগ তিনি নিয়মিত পেতেন। রিয়েল এস্টেট কোম্পানির নামে এখানে যে ভূমিদখল করা হয়েছে, তার লাভ বিদেশে বসেই তিনি গ্রহণ করতেন।”

প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “৫ আগস্টের পর ওই ব্যক্তি দেশে ফিরে এসেছেন, আর এখানে যিনি দখল ও চাঁদাবাজির কাজ করতেন, তিনি তার জায়গায় বিদেশে চলে গেছেন।”

জুলাইয়ের ‘হটস্পট’ ও ভবিষ্যৎ অঙ্গীকার

রামপুরা-বাড্ডা এলাকাকে চব্বিশের গণ-অভ্যুত্থানের ‘হটস্পট’ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “ভূমিদস্যু, দখলদার ও দুর্নীতিবাজদের হাত থেকে বাড্ডাকে রক্ষা করতে হবে। ৫ আগস্টের মতো আগামী ১২ ফেব্রুয়ারিকেও সফল করতে হবে। শুধু ঢাকা-১১ নয়, সারা দেশে ১১ দলীয় জোট জয়লাভ করবে।”

দ্বৈত নাগরিকত্ব নিয়ে আসিফ মাহমুদের তোপ

সভায় এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিপক্ষ রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “একটি দলের প্রধান বিভিন্ন জায়গায় ভুলভাল তথ্য দিচ্ছেন। তারা জাতীয়তাবাদের কথা বলে দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়েছেন। দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা টাকার ভাগ-বাটোয়ারা করতেই একটি আসনে প্রার্থী দিয়েছে।”

হেভিওয়েট নেতাদের শোডাউন

সকাল ৯টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ডিআইটি প্রজেক্ট মাঠ নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল ১০টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং সাড়ে ১০টায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মঞ্চে উপস্থিত হন।

জামায়াত আমির তার বক্তব্যে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম ও প্রতিশ্রুতি তুলে ধরেন। এছাড়া জনসভায় আরও বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী এবং ঢাকা-১১ আসনে জামায়াতের সাবেক মনোনীত প্রার্থী আতিকুর রহমান (যিনি নাহিদের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেছেন)।

নেতৃবৃন্দ বাড্ডাবাসীকে ‘দাড়ি পাল্লা’ মার্কায় ভোট দিয়ে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর...