শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী, থাকবেন ‘ককপিটে’: জামায়াত আমিরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭৩ বার
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘তরুণরা থাকবে ককপিটে’

বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে আয়োজিত ১১ দলীয় জোটের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, “১২ তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনের ককপিটে রেখে পেছনে থাকবেন জোটের প্রবীণ নেতারা। আমরা কোনো ভুলভাল আশ্বাস দেব না, যা আছে তা দিয়েই দেশ গড়ব।”

বিএনপিকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান

বক্তব্যে প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটের কঠোর সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণ ১২ ফেব্রুয়ারি আধিপত্যবাদের গোলামদের লাল কার্ড দেখাবে। তাদের নাটে–ঘাটে সব কার্ড ভুয়া। এই ভুয়া কার্ডধারীদের জনগণ প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও অভিযোগ করেন, “গত ১৭ বছর যারা পলাতক ছিল, তারা এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। এদের নৈতিকতা এত নিচে নেমেছে যে, ভিক্ষুকদের কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছে।” বিএনপির মনোনয়ন প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, “৫৯ জন ‘ব্যাংক ডাকাত’কে যারা মনোনয়ন দেয়, তাদের মুখে দুর্নীতি দমনের গল্প শুনে পেঁচাও হাসবে।”

৬ আগস্ট থেকে নতুন ‘জালেম’

দেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট টেনে জামায়াত আমির বলেন, “৪৭ ও ৭১–এ জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪–এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্ট বিপ্লব ঘটে। ৫ আগস্ট জাতি ‘আওয়ামী জাহেলিয়াত’ থেকে মুক্তি পেয়েছে সত্য, কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক ‘জালেম’ চড়াও হয়েছে।”

জনসভায় জোটের অন্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন এবং বাড্ডাবাসীকে ‘দাড়ি পাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর...