শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির প্রতিশ্রুতি জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৪ বার
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে দেশে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

নারীদের জন্য বিশেষ প্যাকেজ

ডা. জুবাইদা রহমান বলেন, “বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে।”

কর্মজীবী নারীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। এছাড়া ‘উইমেন সাপোর্ট সেল’ গঠন করে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।

স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা

মাতৃস্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করা হবে এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে বিশেষ নজর দেওয়া হবে।” এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়নের কথাও জানান তিনি।

পারিবারিক উপস্থিতি ও স্থানীয় উন্নয়ন

সভায় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। গুলশান-বনানীর বাসিন্দাদের উদ্দেশে ডা. জুবাইদা বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এই এলাকার প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”


এ জাতীয় আরো খবর...