শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দুর্গম কেন্দ্রের নিরাপত্তায় হেলিকপ্টার ও বিশেষ জলযান মোতায়েন থাকবে: নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক | ভোলা / ৬৪ বার
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জলযান ও হেলিকপ্টার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি জানান, ভোটের নিরাপত্তা ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

নৌবাহিনী প্রধান বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণ শুরু থেকে গণনা শেষ হওয়া পর্যন্ত নৌবাহিনী অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে মাঠে থাকবে। নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

গণমাধ্যমের সহযোগিতা কামনা

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, “সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম আমাদের সহযোগিতা করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

পরিদর্শন ও মতবিনিময়

এর আগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং সেখানে মোতায়েনরত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এবং প্রশাসন ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...