শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, ছাড় পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৫১ বার
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে ভোটকেন্দ্রের ভেতর মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।

নিষেধাজ্ঞার পরিধি

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদের জন্য ছাড়

তবে নির্বাচনী দায়িত্ব পালনের সুবিধার্থে কয়েকজন নির্দিষ্ট কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তারা হলেন:

১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার।

২. ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ।

৩. ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার ও ভিডিপি’র দুজন সদস্য।

ইসি জানিয়েছে, উল্লেখিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার বা বহন করতে পারবেন না। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...