শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৮১ বার
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন শুনানির বিস্তারিত

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আসামি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বাদীপক্ষ থেকে জামিনের তীব্র বিরোধিতা করা হয়। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তোফায়েলের জামিন মঞ্জুর করেন।

মামলার নেপথ্য ও অভিযোগ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে ফেসবুকে ওই তরুণীর সঙ্গে তোফায়েলের পরিচয় ও বন্ধুত্ব হয়। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এই ক্রিকেটার।

অভিযোগে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে ভুক্তভোগীকে গুলশানের একটি হোটেলে নিয়ে প্রথমবার ধর্ষণ করেন আসামি। এরপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তদন্ত ও অভিযোগপত্র

এ ঘটনায় গত ১ আগস্ট ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন ক্রিকেটার তোফায়েল।


এ জাতীয় আরো খবর...