শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ওমরের (রা.) আদর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৯ বার
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

“ফোরাতের তীরে একটি কুকুর না খেয়ে মরলেও আমি ওমর দায়ী থাকব”—হযরত ওমরের (রা.) সেই বিখ্যাত উক্তি ও জবাবদিহিতার আদর্শ ধারণ করেই রাষ্ট্র পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয়, বরং এটি একটি আমানত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভি ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে দলের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।

ফজর পড়েই কাজ শুরু ও জবাবদিহিতা

জামায়াত আমির বলেন, “মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করতে পারলে প্রথম দিন ফজরের নামাজ পড়েই আমাদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করব।”

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে জবাবদিহিতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সর্বাবস্থায় আমরা স্মরণে রাখব—আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর নির্দেশ অনুসারে আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকব।”

সংখ্যালঘু সুরক্ষা ও ভীতিহীন বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। দল-মত-নির্বিশেষে সবার মান-ইজ্জত ও অধিকারের সুরক্ষা আমরা দেব। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে, আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব।”

তারুণ্য ও ‘নতুন বাংলাদেশ’

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, তরুণরা এখন ‘বাংলাদেশ ২.০’ বা নতুন দেশ দেখতে চায়। আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্ম পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা এই তরুণদের হাতেই দেশ তুলে দিতে চাই। তিনি বলেন, “আমরা আর জুলাই চাই না; আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে জনগণকে আর অধিকারের জন্য রাস্তায় নামতে না হয়।”

নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন

নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, করপোরেট জগৎ থেকে রাজনীতি—সবখানে মেধার ভিত্তিতে নেতৃত্বে থাকবেন।”

নির্বাচন ও গণভোট

রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে ডা. শফিকুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান। একইসঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং জোটভুক্ত এলাকায় ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ার আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর...