শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ইএএসডি’র জরিপ: ২০৮ আসনে বিএনপি ও ৪৬টিতে জামায়াত জোটের জয়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটের মাত্র দুই দিন বাকি। এমন সময়ে নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে এক জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (EASD)। দেশের ৩০০টি সংসদীয় আসনের ৪১ হাজার ৫০০ জন মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় জামায়াতে ইসলামীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। জরিপের ফলাফল অনুযায়ী, বিএনপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে।

আসন প্রাপ্তির পূর্বাভাস

জরিপের তথ্য অনুযায়ী, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৪৬টি, জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারে। এছাড়া ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জনপ্রিয়তায় শীর্ষ দল ও প্রধানমন্ত্রী

জরিপে অংশ নেওয়া অধিকাংশ ভোটার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান। ভোটের পরিসংখ্যানে দেখা যায়:

  • বিএনপি: ৬৬.৩% সমর্থন।

  • জামায়াতে ইসলামী: ১১.৯% সমর্থন।

  • এনসিপি: ১.৭% সমর্থন।

  • জাতীয় পার্টি: ০.৪% সমর্থন।

  • স্বতন্ত্র: ২.৬% সমর্থন।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ৬৮ শতাংশ উত্তরদাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করেছেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ১৪ শতাংশ এবং এনসিপির নাহিদ ইসলামের পক্ষে ২ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন। জরিপে অংশ নেওয়া ৬৬.৪% মানুষ বিশ্বাস করেন, নির্বাচনের পর বিএনপি জোটই সরকার গঠন করবে।

নারী ও তরুণ ভোটারদের ঝোঁক

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি। ৭১.১% নারী ভোটার দলটিকে সমর্থন দিচ্ছেন। এছাড়া জরিপে ১৮-৩০ বছর বয়সী তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল ৩৭.২%, যাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল।

আওয়ামী লীগ ভোটারদের অবস্থান পরিবর্তন

জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। অতীতে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ভোটারদের একটি বড় অংশ এবার দিক পরিবর্তন করেছেন। এদের মধ্যে ৮০% আসন্ন নির্বাচনে বিএনপিকে এবং ১৫% জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।


এ জাতীয় আরো খবর...