শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

আজ রাত ১২টা থেকে বন্ধ মোটরসাইকেল, কাল মধ্যরাতে থামছে সাধারণ পরিবহনের চাকা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৫৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত।

অন্যান্য যানবাহনে নিষেধাজ্ঞা কাল থেকে

মোটরসাইকেলের পাশাপাশি আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতামুক্ত যারা

তবে জনদুর্ভোগ কমাতে ও জরুরি প্রয়োজনে এই নিষেধাজ্ঞা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নির্দেশনায় বলা হয়েছে:

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

  • জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।

  • বিদেশগামী যাত্রী বা বিদেশফেরত আত্মীয়-স্বজনদের যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দরগামী বা বিমানবন্দর থেকে আসা যানবাহন (টিকিট বা প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) চলাচল করতে পারবে।

  • দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে ছোট গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন।


এ জাতীয় আরো খবর...