শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: টিআইবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৫৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সংস্কার ও দুর্নীতি দমনের যে সুযোগ সৃষ্টি হয়েছিল, সরকার তা কাজে লাগাতে পারেনি।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সূচকে বাংলাদেশের অবস্থান

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই আন্দোলনের পরবর্তীতে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ, যা আগে ছিল ২৩। ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান, যা এই অঞ্চলে দ্বিতীয় সর্বনিম্ন। এছাড়া দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৩তম অবস্থানে রয়েছে। টিআইবি জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ফলে সুশাসনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সূচকের এই স্কোরে তার নেতিবাচক প্রতিফলন ঘটেছে।

সরকারের সমালোচনা ও ব্যর্থতা

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ড. ইফতেখারুজ্জামান বলেন, “এই সরকারের দুটি পবিত্র দায়িত্ব ছিল—সংস্কার ও দুর্নীতি দমন। কিন্তু সরকার স্বচ্ছতার চর্চা করতে এবং এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সুযোগ হারানোর এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে।” এ সময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করার আহ্বান জানান।

নির্বাচন ও রাজনৈতিক প্রসঙ্গ

আসন্ন নির্বাচন প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলগুলো প্রচারণায় যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, তা বাস্তবায়ন হলে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে। এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ নির্বাচনবিরোধী অবস্থান নিয়ে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে। তারা এখনো ক্ষমা চায়নি।”


এ জাতীয় আরো খবর...