শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

কাল বহুল কাঙ্ক্ষিত ভোট: নজরদারিতে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা, মাঠে ৯ লাখ সদস্য

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৫৮ বার
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে প্রথমবারের মতো ব্যাপক হারে যুক্ত হয়েছে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোনের নজরদারি।

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

এবার সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে মূল দায়িত্বে রয়েছেন পুলিশ ও আনসারের সাত লাখের বেশি সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে আছেন ১ লাখ সেনা সদস্য। পাশাপাশি নৌ ও বিমান বাহিনী বিশেষ নজরদারিতে থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবেন বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কারচুপি এড়াতে ও সার্বক্ষণিক নজরদারিতে ২৫ হাজার পুলিশ সদস্যের শরীরে থাকবে বডি ওর্ন ক্যামেরা। এছাড়া আকাশপথে নজরদারি করবে ৫০০টির বেশি ড্রোন। পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধারে তৎপর থাকবে ফায়ার সার্ভিসও।

অতীতের অভিজ্ঞতা ও বর্তমান প্রেক্ষাপট

বাংলাদেশে ভোট একদিকে যেমন উৎসব, অন্যদিকে সংঘাত ও সহিংসতার মঞ্চ। অতীতের ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র ৪টিতে উৎসবমুখর পরিবেশ বজায় ছিল। বাকি ৮টিতে সরকার, ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়। নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, “কেন আমাদের এমন একটি পরিস্থিতিতে যেতে হবে, বিশেষ করে, সকল সশস্ত্র বাহিনীকে একটি ভোটের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে”?

কমিশনের বক্তব্য

নির্বাচন কমিশন জানিয়েছে, কেবল বাহিনী মোতায়েন নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সবকিছু একটা ভঙ্গুর অবস্থা থেকে এত বড় একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। এবারের নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে কমিশন অধিকতর প্রচেষ্টা নিচ্ছে যাতে আরও ভালো একটি নির্বাচন আয়োজন করা যায়”।

দিনশেষে সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু ভোটের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।


এ জাতীয় আরো খবর...