শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শুক্রবার সকালে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৫৮ বার
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ভোট ও ফলাফলের সময়সূচি

ইসি সানাউল্লাহ জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা দেশ থেকে ফলাফল সংগ্রহ ও সমন্বয় করে শুক্রবার সকালে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

পোস্টাল ব্যালট ও গণনা

পোস্টাল ভোট প্রসঙ্গে তিনি বলেন, “পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল হলেও ভোট প্রদান ও গণনা পদ্ধতি ম্যানুয়াল। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যেসব ভোট ডাকযোগে পৌঁছাবে, শুধুমাত্র সেগুলোই গণনার আওতায় আসবে।” প্রতিটি সংসদীয় আসন অনুসারে এই ভোটগুলো গণনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিরাপত্তা ও অস্ত্র উদ্ধার

নির্বাচন কমিশনার জানান, গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রগুলো সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে।

দ্বৈত নাগরিকদের ভোটাধিকার ও প্রার্থিতা

দ্বৈত নাগরিকদের বিষয়ে সাংবিধানিক ব্যাখা দিয়ে সানাউল্লাহ বলেন, দ্বৈত নাগরিকদের ভোট প্রদানে কোনো বাধা নেই। তবে দ্বৈত নাগরিকত্ব বজায় রেখে কেউ প্রার্থী হতে পারবেন না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীকে অবশ্যই অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।


এ জাতীয় আরো খবর...