শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

মানুষ যাকে খুশি তাকেই ভোট দেবে: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি / ৬৭ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়ে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেছেন, “ভোট নিয়ে ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন।

‘মানুষ যাকে খুশি তাকেই ভোট দেবে’

ভোট দেওয়া শেষে কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে প্রক্রিয়াগত জটিলতার খবর পাওয়া যায়নি। আমরা শঙ্কা ও সহিংসতামুক্ত একটি নির্বাচন চাই। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং যাকে খুশি তাকেই ভোট দেবে। দেবিদ্বারে আমরা সামাজিক সম্প্রীতি বজায় রাখব।”

ভয় দেখানোর অভিযোগ ও জয়ের আশা

গত দুই দিন একটি পক্ষ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন হাসনাত। তিনি বলেন, “জুলাই আন্দোলনে হামলাকারীরাই গত দুদিন ভোটারদের ভয়ভীতি দেখানোসহ উৎসবমুখর পরিবেশ নষ্ট করার পায়তারা করেছে। তবে আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।”

গুজবের বিরুদ্ধে যুদ্ধ: মোবাশ্বের আলম

এদিকে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে জানিয়ে তিনি বলেন, “বুধবার সারা রাত আমরা গুজবের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি ভোটারদের বলব, নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিন।”

কুমিল্লায় ভোটের চিত্র

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১টি আসনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে জেলার ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ৪৮ লাখ ৫০ হাজারেরও বেশি ভোটারের এই জেলায় সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।


এ জাতীয় আরো খবর...