শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

‘আজ আমার জীবনে মহা আনন্দের দিন, দুঃস্বপ্নের অবসান হলো’: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৮১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ভোটাধিকার প্রয়োগ করে আজকের দিনটিকে তাঁর জীবনের ‘মহা আনন্দের দিন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জাতির জন্মদিন ও উৎসবের আহ্বান

ড. ইউনূস আজকের দিনটিকে ‘জাতির জন্মদিন’ হিসেবে উল্লেখ করে দিনব্যাপী উৎসব করার আহ্বান জানান। তিনি বলেন, “শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্য আজ মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে এবং নতুন সূচনা শুরু হচ্ছে।”

গণভোটের গুরুত্ব

নির্বাচনের পাশাপাশি চলমান গণভোটের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “গণভোটটি খুবই গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে।” তিনি দেশবাসীকে গণভোটে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সবশেষে তিনি দেশবাসীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে বলেন, সবাই মিলে আমরা এই দিনটি উদযাপন করব।


এ জাতীয় আরো খবর...