শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ভোটের সকালে দুঃসংবাদ: খুলনায় বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশের মধ্যেও দেশের দুই স্থান থেকে এসেছে মৃত্যুর দুঃসংবাদ। খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

খুলনায় উত্তেজনা ও বিএনপি নেতার মৃত্যু

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আলিয়া মাদ্রাসা একাডেমিক ভবন কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিএনপি নেতাদের অভিযোগ, জামায়াতের প্রচারণায় অংশ নেওয়া মাদ্রাসার অধ্যক্ষের ধাক্কায় কচি গাছের সঙ্গে আঘাত পান এবং মারা যান। তবে জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তাকে কেউ ধাক্কা দেয়নি।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. পার্থ রায় জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, উত্তেজনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তবে সরাসরি মারধরের ঘটনা তাদের চোখে পড়েনি।

রুমিন ফারহানার আসনে পোলিং অফিসারের মৃত্যু

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে (কেন্দ্র নং–৫১) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল। দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসন বাদে বাকি ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।


এ জাতীয় আরো খবর...