শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

নির্বাচনে হেরেছেন একঝাঁক হেভিওয়েট প্রার্থী

নিউজ ডেস্ক / ৮৩ বার
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জোয়ারে ভেসে গেছেন অন্য দল ও জোটের অনেক প্রভাবশালী নেতা। ফলাফলে দেখা গেছে, জুলাই অভ্যুত্থানের নায়ক থেকে শুরু করে প্রবীণ রাজনীতিবিদ, ধর্মীয় নেতা এবং তারকা প্রার্থীরাও পরাজয়ের স্বাদ পেয়েছেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের পরাজয় ছিল এ নির্বাচনের বড় চমক।

সারজিস ও নাসীরুদ্দীনের পরাজয়

তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও ভোটের মাঠে জয়ী হতে পারেননি জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপির নেতা সারজিস আলম। পঞ্চগড়-১ আসনে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করে ৮ হাজার ৩০৪ ভোটে হেরেছেন। সেখানে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নওশাদ জমির।

অন্যদিকে ঢাকা-৮ আসনে হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে হেরেছেন এনসিপির আরেক আলোচিত নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট, আর বিজয়ী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট।

তাসনিম জারার স্বপ্নভঙ্গ

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় চিকিৎসক ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারাও ভোটের মাঠে সুবিধা করতে পারেননি। নির্বাচনের দিন তিনি নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছিলেন। দিনশেষে ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন এই তরুণ প্রার্থী।

জামায়াতের শীর্ষ নেতাদের ভরাডুবি

জামায়াতে ইসলামীর জন্য এই নির্বাচন ছিল বেশ চ্যালেঞ্জিং। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে বিএনপির মোহাম্মদ আলি আসগারের কাছে মাত্র ২ হাজার ৬০৮ ভোটে পরাজিত হয়েছেন।

এছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে হেরেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। বিএনপির ঘাঁটিতে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেননি।

আলোচিত খুলনা-১ আসনে জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীও বড় ব্যবধানে হেরেছেন। সেখানে বিএনপির আমির এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হন, আর কৃষ্ণ নন্দী পান ৭০ হাজার ৩৪৬ ভোট।

মামুনুল ও ফয়জুল করীমের হার

ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে তিনি হেরে যান বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে। মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

অন্যদিকে বরিশালের দুটি আসন (বরিশাল-৫ ও ৬) থেকে নির্বাচন করে দুটিতেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বরিশাল-৫ আসনে তিনি বিএনপির মজিবর রহমান সরোয়ারের কাছে প্রায় ৩৮ হাজার ভোটে হেরেছেন।

সাবেক ফুটবলার ও অন্যান্যদের বিদায়

ক্রীড়াঙ্গন থেকে রাজনীতিতে আসা সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেও জয়ী হতে পারেননি। তিনি ৮৪ হাজার ২০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেনের কাছে।

এছাড়া খুলনা-২ আসনে বিএনপির প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মঞ্জু এবং এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু (ফেনী সদর) নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন।


এ জাতীয় আরো খবর...