রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

স্বাধীনতার পর কুষ্টিয়ায় জামায়াতের রেকর্ড: ৩ আসনে জয়, বিএনপির ১

কুষ্টিয়া প্রতিনিধি / ৫১ বার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

স্বাধীনতার পর কুষ্টিয়ার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। প্রথমবারের মতো জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই বিজয় লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বাকি একটি আসনে জয় পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ ও গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইকবাল হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, স্বাধীনতা-পরবর্তী কোনো জাতীয় নির্বাচনেই কুষ্টিয়ার কোনো আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এর আগে জয়লাভ করতে পারেননি।

একনজরে ৪ আসনের ফলাফল

১. কুষ্টিয়া-১ (দৌলতপুর): বিএনপির জয়

এই আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৬ হাজার ৬৮২ ভোট।

  • ভোটের হার: ৬৯.৮৫%।

  • পরিচিতি: রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও এমপি ছিলেন। তার বাবা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা জোট সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

২. কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): জামায়াতের জয়

জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট।

  • ভোটের হার: ৭২.৯৯%।

  • পরিচিতি: বিজয়ী আব্দুল গফুর এর আগে ইউপি সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান ও মিরপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৩. কুষ্টিয়া-৩ (সদর): জামায়াতের জয়

আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট।

  • ভোটের হার: ৭২.৯৯%।

৪. কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): জামায়াতের জয়

এই আসনেও জয় পেয়েছে জামায়াত। দলটির প্রার্থী আফজাল হোসেন ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট।

  • ভোটের হার: ৭২.৬৩%।

গণভোটের ফলাফল

সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে কুষ্টিয়ার চারটি আসনে ব্যাপক সাড়া পড়েছে।

  • মোট ‘হ্যাঁ’ ভোট: ৮ লাখ ৪৮ হাজার ৯৪০টি।

  • মোট ‘না’ ভোট: ২ লাখ ৯১ হাজার ২১০টি।

আসনভিত্তিক ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের চিত্র:

  • কুষ্টিয়া-১: ‘হ্যাঁ’ ১,১৮,৯১৪; ‘না’ ৬৪,০৬৪।

  • কুষ্টিয়া-২: ‘হ্যাঁ’ ২,৩৮,১৩৪; ‘না’ ৭৬,১৬১।

  • কুষ্টিয়া-৩: ‘হ্যাঁ’ ২,৩৪,৮৭৯; ‘না’ ৬৫,২১৯।

  • কুষ্টিয়া-৪: ‘হ্যাঁ’ ১,৯৭,০১৩; ‘না’ ৮৫,৬৯৬।


এ জাতীয় আরো খবর...