শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

যে প্রক্রিয়ায় ক্ষমতা নেবে নতুন সরকার

নিউজ ডেস্ক / ৮৫ বার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানই যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত। তবে অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে নির্বাচিত সরকারের চেয়ারে বসতে বেশ কিছু সাংবিধানিক ধাপ পার হতে হবে।

গেজেট প্রকাশ থেকে শুরু করে এমপিদের শপথ এবং সবশেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নিয়োগ—পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে, তা সংবিধান ও ইসি সূত্রে স্পষ্ট করা হয়েছে।

ধাপ-১: গেজেট প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) বেসরকারি ফলাফল ঘোষণা করলেও আনুষ্ঠানিকতার প্রথম ধাপ হলো সরকারি গেজেট প্রকাশ। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে হার্ডকপিতে চূড়ান্ত ফলাফল বা রেজাল্ট শিট এসে পৌঁছানোর কথা। সব শিট আসার পর তা যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।

ধাপ-২: এমপিদের শপথ ও আইনি সমাধান

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হয়। সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার এই শপথ পড়ান। কিন্তু বর্তমানে স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় জটিলতা তৈরি হয়েছে।

তবে সংবিধানের ১৪৮(২)ক অনুচ্ছেদে এর সমাধান দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, নির্ধারিত ব্যক্তি (স্পিকার/ডেপুটি স্পিকার) শপথ পড়াতে ব্যর্থ হলে বা না করলে, সংবিধানের অধীন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। আর যদি তিনিও ব্যর্থ হন, তবে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পাঠ করাবেন।

ধাপ-৩: প্রধানমন্ত্রী নিয়োগ ও সরকার গঠন

এমপিদের শপথের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের (১৫১ বা তার বেশি আসন পাওয়া) নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী:

  • সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

  • প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ দেবেন।

যেহেতু বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ, তাই দলের নির্বাচিত নেতাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

কবে দায়িত্ব গ্রহণ?

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পদের ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। অর্থাৎ শপথের মুহূর্ত থেকেই আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে নতুন সরকার দায়িত্ব বুঝে নেবে।

সম্ভাব্য সময়সীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান জানান, গেজেট প্রকাশের পর সব আনুষ্ঠানিকতা শেষ করে নতুন সরকারের দায়িত্ব নিতে ৪-৫ দিন সময় লাগতে পারে।

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।


এ জাতীয় আরো খবর...