শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বিএনপির নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা: নবীন-প্রবীণ আর বিশেষজ্ঞদের নিয়ে চমকের আভাস

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৯২ বার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এবার সরকার গঠনের পালা বিএনপির। দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ক্ষণগণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে—কারা থাকছেন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায়?

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির এবারের মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের এক সুষম সমন্বয়। ত্যাগের মূল্যায়ন, যোগ্যতা এবং বিষয়ভিত্তিক পারদর্শিতাকে (Subject Matter Expert) প্রাধান্য দিয়ে সাজানো হবে মন্ত্রিপরিষদ। তবে মন্ত্রিসভা খুব বেশি বড় বা ‘ঢাউস’ আকারের হবে না বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

নেতৃত্বে তারেক রহমান, গুরুত্বপূর্ণ দায়িত্বে ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবার দুটি আসন থেকে বিজয়ী হয়েছেন। দলের কঠিন সময়ে হাল ধরা এই নেতা দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অন্যদিকে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সরকারে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে থাকবেন বলে জোর আলোচনা রয়েছে।

সংস্কার ও সমঝোতার অঙ্গীকার

নতুন সরকার ও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হলো, তা অব্যাহত থাকবে। জুলাই জাতীয় সনদে যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, আমরা তা অক্ষর অক্ষরে পালন করব। সব রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত সংস্কারই আমাদের লক্ষ্য।”

মন্ত্রিসভায় যাদের নাম আলোচনায়

দলের নীতিনির্ধারণী পর্যায় ও নির্ভরযোগ্য সূত্রমতে, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে:

  • স্থায়ী কমিটির সদস্য: ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

  • বরিষ্ঠ ও পেশাজীবী নেতা: আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জহিরউদ্দিন স্বপন, রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কায়সার কামাল।

  • তরুণ ও মাঠের নেতা: যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিবুর রশিদ হাবিব, শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, আসাদুল হাবীব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও রকিবুল ইসলাম বকুল। এছাড়াও আলোচনায় আছেন শরীফুল আলম, দেওয়ান সালাহউদ্দিন, সেলিম ভূঁইয়া, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪) ও মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪)।

  • আঞ্চলিক ও বিশেষজ্ঞ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ আসনের প্রফেসর ড. এম এ মুহিত এবং পার্বত্য অঞ্চল থেকে খাগড়াছড়ির আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং রাঙামাটি বা বান্দরবানের একজন প্রতিনিধি মন্ত্রিসভায় থাকতে পারেন।

টেকনোক্র্যাট কোটায় যারা

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, হুমায়ূন কবীর ও জিয়া হায়দার।

শরিক দল ও অন্যান্য

বিএনপির নেতৃত্বাধীন জোটে শরিক দলগুলোর মধ্য থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের নাম মন্ত্রিসভার জন্য আলোচনায় রয়েছে।

জাইমা রহমানও বিশেষ দায়িত্ব

প্রধানমন্ত্রীকে সহযোগিতার জন্য বিশেষ কোনো বড় দায়িত্বে দেখা যেতে পারে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিনও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তথ্য উৎস: কালের কণ্ঠ


এ জাতীয় আরো খবর...