শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বাসন্তী রঙে ভালোবাসার দিন আজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ১৩৪ বার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলা বর্ষপঞ্জির পাতায় আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন ‘পহেলা ফাল্গুন’। অন্যদিকে ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ‘ভ্যালেনটাইনস ডে’ বা বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবসের এই মাহেন্দ্রক্ষণে আজ উৎসবে মাতোয়ারা পুরো দেশ। বসন্তবরণ ও ভালোবাসা দিবস—এই দুই উপলক্ষকে ঘিরে তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে বিরাজ করছে জোড়া উৎসবের আমেজ।

প্রকৃতি ও মনে নতুনের আবাহন

শীতকে বিদায় জানিয়ে প্রকৃতি আজ সেজেছে নতুন রূপে। শীত চলে যাচ্ছে রিক্তহস্তে, আর বসন্ত এসেছে ফুলের ডালা সাজিয়ে। বাসন্তী ফুলের পরশ আর সৌরভে কেটে যাচ্ছে শীতের জরাজীর্ণতা। প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন একে-অন্যের পরিপূরক। পহেলা ফাল্গুনে তরুণ হৃদয়ে যেমন রঙের জোয়ার লাগে, তেমনি প্রবীণরাও পান নতুন প্রাণ। তাই তো বসন্ত আমাদের কাছে ‘প্রেমের ঋতু’। কবিগুরুর ভাষায়—‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।’

ঐতিহ্য ও উৎসব

বসন্ত উৎসবের রয়েছে এক ঐতিহ্যময় ইতিহাস। ১৫৮৫ সালে মোগল সম্রাট আকবর ১৪টি উৎসবের প্রবর্তন করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল এই ‘বসন্ত উৎসব’। অন্যদিকে পশ্চিমের ভ্যালেনটাইনস ডে এসে মিলেছে আমাদের এই বসন্তের সঙ্গে।

আজকের এই দিনে হলুদ শাড়ি, হাতে গাঁদাফুল আর বাসন্তী সাজে তরুণীরা ঘর থেকে বের হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিল্পকলা একাডেমিসহ দেশের সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে চলছে দিনভর উৎসবের আয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারেও চলছে শুভেচ্ছা বিনিময়ের ধুম। স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাইবোন ও প্রিয় বন্ধুরা মিলিত হচ্ছেন ভালোবাসার অটুট বন্ধনে।

যেভাবে এলো বিশ্ব ভালোবাসা দিবস

ইতিহাসবিদদের মতে, এই দিবসের সূত্রপাত দুটি প্রাচীন রোমান প্রথা থেকে। খ্রিষ্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নামকরণ হয়। ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার ‘অপরাধে’ সেন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে তিনি তার মেয়েকে লেখা এক চিঠিতে সই করেছিলেন ‘ফ্রম ইওর ভ্যালেনটাইন’। পরে তার মেয়ে ও প্রেমিক মিলে এই দিনটি পালন শুরু করেন। যুদ্ধে আহতদের সেবার ত্যাগের মহিমায় ও ভালোবাসায় দিনটি আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

বসন্ত ও দ্রোহ

বসন্ত শুধু প্রেমের ঋতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দ্রোহের ইতিহাসও। এমনই এক বসন্তে বাঙালি ভাষার জন্য রাজপথে আন্দোলন করেছিল। এবারের বসন্ত ও ভালোবাসা দিবস নতুন জীবনীশক্তিতে প্রকৃতি ও প্রাণকে ভরিয়ে তুলুক—এমনটাই প্রত্যাশা সবার।


এ জাতীয় আরো খবর...