শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

নির্বাচনে মহাজয়ের পর আজ জাতির সামনে আসছেন তারেক রহমান: বিকেলে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৫ বার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক বিজয়ের পর এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কী থাকছে সংবাদ সম্মেলনে?

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিশাল জয়ের পর এটিই হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যানের প্রথম আনুষ্ঠানিক মিডিয়া উপস্থিতি। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের ফলাফল নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

এছাড়া সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং দেশ পরিচালনায় আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। দেশি-বিদেশি গণমাধ্যমের নজর এখন বিকেলের এই সংবাদ সম্মেলনের দিকে।


এ জাতীয় আরো খবর...