শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা

নিজস্ব প্রতিবেদক / ৮১ বার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ওইদিন সকালে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, আগামী ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার রাতেই বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরপরই শপথ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু করে সংসদ সচিবালয়।

শুক্রবার ঘোষিত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া দলটির শরিকরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিকরা আরও ৯টি আসনে বিজয়ী হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রমতে, এই দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।


এ জাতীয় আরো খবর...