ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তিনি আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নাহিদ ইসলামের বাসায় যাবেন।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাতের সময়সূচি
শামসুদ্দিন দিদার জানান, রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে তিনি বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।
নতুন রাজনৈতিক সংস্করতি
এই উদ্যোগকে বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন অধ্যায় হিসেবে দেখছে বিএনপি। শামসুদ্দিন দিদার বলেন, “বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আগামীকাল থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন।”