শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ফয়েজ আহমদের দেশত্যাগ নিয়ে গুঞ্জন: যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৯ বার
প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানি পাড়ি জমান।

তার এই হঠাৎ দেশত্যাগ নিয়ে অনলাইন ও অফলাইনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, শুল্কফাঁকির মোবাইল ফোন কেনাবেচা নিষিদ্ধ করাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ থাকায় তিনি ‘পালিয়ে’ গেছেন। তবে সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

‘পালানোর’ অভিযোগ ও সরকারের ভাষ্য

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি পরিষ্কার করেন। তিনি দাবি করেন, ফয়েজ আহমদ তৈয়্যবের নেওয়া সংস্কারমূলক কাজগুলো অনেকের পছন্দ হয়নি। স্বার্থান্বেষী একটি মহল তাই তার বিরুদ্ধে ‘পালিয়ে যাওয়ার’ মিথ্যা গুজব ছড়াচ্ছে।

ফেসবুকে যা লিখলেন ফয়েজ আহমদ

দেশত্যাগ নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব নিজেও। শনিবার দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

পোস্টে তিনি লিখেন, “ফেব্রুয়ারির ৮, ৯ ও ১০ তারিখে আমি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি। ১০ ফেব্রুয়ারি ছিল আমার শেষ কর্মদিবস। সেদিন সবার সঙ্গে ফেয়ারওয়েল ডিনার করেছি, সহকর্মীরা গান গেয়ে বিদায় জানিয়েছেন—যার প্রমাণ ওয়ালে (ফেসবুক) আছে।”

তিনি আরও জানান, নির্বাচনের প্রযুক্তিগত আয়োজনে তার অবদান ছিল এবং তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন শেষেই দেশ ত্যাগ করেছেন।

আর্থিক ক্ষতি ও সততার চ্যালেঞ্জ

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফয়েজ আহমদ লিখেন, “একজন আত্মমর্যাদাসম্পন্ন ও সৎ ব্যক্তিকে কটূ কথা শোনানোর আগে তথ্য যাচাই করে নেবেন। দেশের জন্য কাজ করতে এসে আমার ফাইন্যান্সিয়ালি অনেক লোকসান হয়েছে, জমানো টাকা সব শেষ হয়েছে। এখন দ্রুত একটি চাকরি খুঁজতে হবে।”

তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে স্বচ্ছতা, নতুন ব্যবস্থাপনা ও প্রযুক্তি আনতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে তিনি বলেন, তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। সবার কাছে দোয়া চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।


এ জাতীয় আরো খবর...