শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

স্থিতিশীল অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৫ বার
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

দায়িত্ব ছাড়ার ঠিক আগমুহূর্তে দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিতে দাঁড় করানোর দাবি করেছে বিদায়ী অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরবর্তী সরকারের জন্য ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা রেখে যাচ্ছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি

অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে শফিকুল আলম বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যখন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশের রিজার্ভ ছিল তলানিতে—মাত্র ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত ছিল কার্যত অচল এবং বেশ কয়েকটি ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল।”

তিনি দাবি করেন, গত ১৮ মাসে সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার ও পদক্ষেপের ফলে সেই ভঙ্গুর অবস্থা কেটে গেছে। রিজার্ভ এখন প্রায় দ্বিগুণ হয়ে ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা দিয়ে অনায়াসেই আগামী ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব।

মানবাধিকার ও সংস্কার

দেশের মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “গত ১৮ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি, যা একটি বড় অর্জন।” তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিস্টদের’ নানামুখী ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে এগোতে হয়েছে। এর মধ্যেও রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং আইনগত ভিত্তি মজবুত করা হয়েছে।

বিদায়ী সরকারের মতে, একটি বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করে স্থিতিশীল অবস্থায় এনে তবেই তারা নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছেন।


এ জাতীয় আরো খবর...