শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নতুন মন্ত্রিসভায় তারুণ্যের চমক: অভিজ্ঞদের পাশাপাশি আলোচনায় শরিক নেতারাও

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭৭ বার
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তবে শপথের ঠিক আগমুহূর্তে সবার দৃষ্টি এখন নতুন মন্ত্রিসভার দিকে। কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, আর নবীন-প্রবীণের সমীকরণটাই বা কেমন হবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান তার প্রথম মন্ত্রিসভায় প্রবীণদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের গতিশীলতার সমন্বয় ঘটাতে চান। অর্থনীতি পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির মন্ত্রিসভা গঠনের কাজ চলছে।

তরুণদের মধ্যে যাদের নাম আলোচনায়

নতুন মন্ত্রিসভায় তরুণ নেতৃত্বের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে। দলীয় ও টেকনোক্র্যাট কোটায় আলোচনায় আছেন—যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম (টেকনোক্র্যাট), এবং ড. রেজা কিবরিয়া।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম (টেকনোক্র্যাট), দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন (টেকনোক্র্যাট), সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, ড. মাহদী আমিন (টেকনোক্র্যাট), ড. জিয়াউদ্দিন হায়দার (টেকনোক্র্যাট), ড. হুমায়ুন কবির (টেকনোক্র্যাট), সাঈদ আল নোমান এবং খন্দকার আবু আশফাক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

প্রবীণদের অভিজ্ঞতাকে গুরুত্ব

রাষ্ট্রপরিচালনায় অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তাই ২০০১-২০০৬ আমলের কয়েকজন সফল মন্ত্রী এবং দলের সিনিয়র নেতাদের রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্বে। আলোচনায় আছেন—স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ড. এজেডএম জাহিদ হোসেন।

এছাডা ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন ফারুক, উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ইসমাইল জবিউল্লাহ (টেকনোক্র্যাট), মোয়াজ্জেম হোসেন আলাল, আ ন ম এহসানুল হক মিলন এবং মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলও রয়েছেন তালিকায়।

তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে রয়েছে বিশেষ পরিকল্পনা। তাকে রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে দেখা যেতে পারে বলে দলীয় সূত্র আভাস দিয়েছে।

মন্ত্রিসভায় থাকছেন শরিক নেতারাও

আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে যারা বিএনপির সঙ্গে যুগপৎভাবে রাজপথে ছিলেন, তাদেরও মূল্যায়ন করা হচ্ছে। জাতীয় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুরু, এনডিএম-এর ববি হাজ্জাজ। এছাড়া অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নামও শোনা যাচ্ছে।

অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে কাদের বসানো হবে, তা নিয়ে গুলশান কার্যালয়ে চলছে শেষ মুহূর্তের বিচার-বিশ্লেষণ। সব জল্পনার অবসান ঘটবে আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমেই।


এ জাতীয় আরো খবর...