শিরোনামঃ
দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১৭ ফেব্রুয়ারী ২০২৬ চরমোনাই পীরের বাসায় তারেক রহমান টিআইবির প্রতিবেদন: তারুণ্যনির্ভর সংসদে কোটিপতি ও ব্যবসায়ীদের দাপট, আ.লীগের ‘নীরব’ অংশগ্রহণ শপথের মাহেন্দ্রক্ষণ ও ৫৬ হাজার বর্গমাইলের প্রত্যাশা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ২, আহত ৫ ৪ দিন পর সচল আখাউড়া স্থলবন্দর: ফিরেছে কর্মচাঞ্চল্য হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: অতিরঞ্জিত রাজনৈতিক ইস্যু না অন্যকিছু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নতুন মন্ত্রিসভায় তারুণ্যের চমক: অভিজ্ঞদের পাশাপাশি আলোচনায় শরিক নেতারাও ‘মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে’: দেশ ছেড়ে ফয়েজ তৈয়বের বিস্ফোরক স্ট্যাটাস
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ২, আহত ৫

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা / ৩ বার
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে উল্টোপথে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় উল্টোপথ দিয়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।

উদ্ধার ও হতাহত

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বাকি ৫ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


এ জাতীয় আরো খবর...