শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭৩ বার
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ আবহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই দুই শীর্ষ নেতার প্রথম প্রত্যক্ষ সাক্ষাৎ। দলীয় সূত্র জানায়, নির্বাচনের পর দেশে বিভেদের রাজনীতি দূর করে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার অংশ হিসেবেই তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। শপথের ঠিক আগের সন্ধ্যায় এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।


এ জাতীয় আরো খবর...