শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শপথ নিতে সংসদ ভবনে নবনির্বাচিতরা: শপথ পড়াবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক / ৯৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ

সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ চত্বরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় সংসদ ভবনের গেটে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং সংবাদ সংগ্রহের জন্য বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত রয়েছেন।

শপথ পড়াবেন সিইসি

প্রথা অনুযায়ী স্পিকার নবনির্বাচিতদের শপথ পড়ালেও গণ-অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে এবার ব্যতিক্রম ঘটছে। সংবিধান অনুযায়ী এবার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

থাকছেন দেশি-বিদেশি অতিথি

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এর মধ্যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত থাকছেন।

উল্লেখ্য, সংসদ সদস্যদের শপথের পর আজ বিকেলেই সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর...