শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

দ্য হিন্দুকে মির্জা ফখরুল: শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬১ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত না পাঠানো হলেও দুই দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তিনি জোর দিয়ে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে অনেক জটিল বিষয় থাকলেও কোনো একটি নির্দিষ্ট ইস্যুতে আটকে থাকা উচিত নয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হাসিনা ইস্যু ও দ্বিপাক্ষিক সম্পর্ক

মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং তাকে শাস্তি দেওয়ার জনদাবি রয়েছে। আমরা মনে করি, ভারতের উচিত তাকে আমাদের কাছে হস্তান্তর করা। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালেও তা বাণিজ্য সম্পর্কসহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না”।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের মধ্যে জটিলতা থাকলেও সহযোগিতার ক্ষেত্রগুলো বন্ধ হওয়া উচিত নয়। বরং তিনি ভারতের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

ঐতিহাসিক উদাহরণ ও রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি

সাক্ষাৎকারে ফখরুল ১৯৭৫ পরবর্তী ইতিহাসের উদাহরণ টানেন। তিনি স্মরণ করিয়ে দেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করছিলেন, তখনও বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন। এমনকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইও ঢাকায় এসেছিলেন।

ফখরুল বলেন, “১৯৮০ সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এটাই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি”।

সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি

দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, আগামী বছরের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন করতে হবে, ফলে ফারাক্কার পানির বিষয়টি আলোচনায় আসবে। পাশাপাশি সীমান্ত হত্যার বিষয়টিও গুরুত্ব পাবে।

যুদ্ধ বা সংঘাতের পথ পরিহার করে আলোচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারি না। আমাদের কথা বলতে হবে। যারা ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলে, তারা উন্মাদের মতো কথা বলে”।

অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ সহযোগিতা

বিএনপির ৩১ দফা কর্মসূচিকে ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার সুযোগ হিসেবে উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, “প্রযুক্তি শিক্ষায় ভারতের যথেষ্ট সক্ষমতা রয়েছে, আর আমাদের আছে বিপুলসংখ্যক বেকার তরুণ। তাদের সক্ষমতা বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে”।

প্রতিহিংসার রাজনীতির বদলে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পর্যায়ে সমঝোতা প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ, অভ্যুত্থানের নেতারা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিলেন, যা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়নি।


এ জাতীয় আরো খবর...