শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। দলটির দাবি, সাংবিধানিক ভিত্তি, আইনি কাঠামো এবং স্পষ্ট বিধান না থাকায় তারা আজ এই শপথ গ্রহণ থেকে বিরত রয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই ঘোষণা দেন। এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সব সংসদ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

কেন শপথ নিল না বিএনপি?

শপথ কক্ষের সামনে সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে সালাহউদ্দিন আহমদ দলীয় অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এই বিষয়টি ধারণ করা হয়নি।”

তিনি আইনি ব্যাখ্যা দিয়ে বলেন, “গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে আগে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সেটিরও কোনো সাংবিধানিক বিধান বর্তমানে নেই।”

সাংবিধানিক প্রক্রিয়ার দাবি

সালাহউদ্দিন আহমদ বলেন, শপথের ফরমগুলো সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত হতে হবে। তিনি বলেন, “সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরেই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, আশা করি সামনের দিনেও চলব।”

দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ফলে আজ শুধুমাত্র সংসদ সদস্য হিসেবেই শপথ নিলেন বিএনপির নির্বাচিতরা।


এ জাতীয় আরো খবর...