শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নতুন মন্ত্রিসভায় নেই নোয়াখালীর কেউ: হতাশায় ডুবল ৫ আসন উপহার দেওয়া জেলাবাসী

নিজস্ব প্রতিবেদক / ৯৪ বার
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রধানমন্ত্রীসহ অর্ধশতাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেও বিশাল এই বহরে স্থান পাননি নোয়াখালী জেলার কোনো সংসদ সদস্য। বৃহত্তর নোয়াখালীর ফেনী ও লক্ষ্মীপুর জেলা থেকে দুইজন মন্ত্রী করা হলেও মূল নোয়াখালী জেলা বঞ্চিত হওয়ায় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে তীব্র হতাশা দেখা দিয়েছে।

হেভিওয়েট নেতারাও তালিকার বাইরে

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে ৫টিই বিএনপিকে উপহার দিয়েছে জেলাবাসী। কিন্তু মন্ত্রিত্বের তালিকায় জেলার চার হেভিওয়েট নেতার নাম না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই চার নেতা হলেন:

  • ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১): কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। বিগত ১৭ বছরের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য।

  • জয়নুল আবদীন ফারুক (নোয়াখালী-২): সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও চেয়ারপারসনের উপদেষ্টা।

  • বরকত উল্যাহ বুলু (নোয়াখালী-৩): ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।

  • মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪): একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।

উল্লেখ্য, এই চারজনই বিগত চারদলীয় জোট সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন।

বিভাগ ও সিটি কর্পোরেশন বাস্তবায়ন নিয়ে শঙ্কা

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক খোরশেদ আলম জানান, “মন্ত্রী না পাওয়ায় আমরা চরম হতাশ। বিভাগ ও সিটি কর্পোরেশন বাস্তবায়নের মতো বড় দাবি আদায়ের ক্ষেত্রে একজন মন্ত্রী থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হতো।” তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে নোয়াখালীবাসীকে মন্ত্রিত্ব উপহার দেবেন।

বিশ্লেষকদের অভিমত

জেলার একাধিক রাজনৈতিক বিশ্লেষক জানান, বিএনপিকে অকুন্ঠ সমর্থন দিয়ে ৫টি আসন উপহার দেওয়ার পরও দলের হাইকমান্ড থেকে যথাযথ প্রতিদান না পাওয়াটা জেলার রাজনীতির জন্য নেতিবাচক বার্তা দিতে পারে। তবে নেতা-কর্মীরা এখনো আশাবাদী যে, পরবর্তী ধাপে জেলার ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।


প্রধানমন্ত্রীর দাপ্তরিক আপডেট:

এদিকে আজ বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে পৌঁছেছেন।


এ জাতীয় আরো খবর...