ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকার চৌধুরী বাজার পয়েন্টে বৃহস্পতিবার ভোরে দুটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল মোহসেন সুজন জানান, সড়ক দুর্ঘটনার পর দুজন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একজনের অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, বর্তমানে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।