শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ড. ইউনূসের সাথে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬১ বার
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শনিবার বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে ড. ইউনূসের বিদায়লগ্নে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.)-এর নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল বিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ড. ইউনূসের গুলশানের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতেই এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। এর মাধ্যমে যমুনাতে ড. ইউনূসের দীর্ঘ ১৮ মাসের অবস্থানের আনুষ্ঠানিক ইতি ঘটল।


এ জাতীয় আরো খবর...