শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির ‘অ্যাকশন’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৮১ বার
প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

দেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে খুব শিগগির বিশেষ অভিযান বা ‘অ্যাকশন’ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরিকল্পনা গোপন রেখেই অভিযান সন্ত্রাসীদের দমনে সরকারের কৌশল সম্পর্কে মন্ত্রী বলেন, “বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে, তাদের অতি শিগগির আইনের আওতায় আনা হবে। কীভাবে আনা হবে সেই পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না, তবে অ্যাকশন শুরু হবে দ্রুত। কোনো অপরাধীই ছাড় পাবে না; আমরা এ বিষয়ে অত্যন্ত কঠোর।”

চট্টগ্রামের গোলাগুলি ও হেভি উইপেন্স চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগে এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশি পাহারার কারণে তারা সুবিধা করতে না পেরে এখন ‘হেভি উইপেন্স’ (ভারি অস্ত্র) ব্যবহার করে গোলাগুলি করেছে। তিনি নিশ্চিত করেন যে, সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের ধরতে কাজ করছে।

দলীয় পরিচয়ে চাঁদাবাজি প্রসঙ্গে বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্দিষ্ট করে চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। ঢালাওভাবে কোনো অভিযোগ করলে তার সুরাহা করা কঠিন।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের ১৩ দিনের মাথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, “রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে এবং মানুষের মনে নিশ্চয়তা তৈরি হয়। নরসিংদীর নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা এর প্রমাণ। আমরা গণক নই যে আগে থেকে অপরাধ জানবো, তবে অপরাধ ঘটার পর আমাদের আন্তরিকতা ও কঠোরতা জনগণ এরই মধ্যে বুঝতে পেরেছে।”

তিনি আরও যোগ করেন, তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে যাতে স্বাধীন বিচার বিভাগ দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে পারে।


এ জাতীয় আরো খবর...