শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ঢাকার দক্ষিণ সিটির ১০ ওয়ার্ড মশার চরম ঝুঁকিতে: মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭৩ বার
প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

রাজধানী ঢাকার মশক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডকে মশার বিস্তারের দিক থেকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) সকালে বাসাবো এলাকায় মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম এ তথ্য জানান।

ঝুঁকিপূর্ণ এলাকা ও প্রশাসনিক কঠোরতা প্রশাসক আব্দুস সালাম বলেন, মশার উপদ্রব বিবেচনায় ১০টি ওয়ার্ড বিশেষ ঝুঁকিতে রয়েছে। তবে নগরীর প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যক্তিমালিকানাধীন পুকুর বা জলাশয় যারা নিজ দায়িত্বে পরিষ্কার করবেন না, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্লিন সিটি ও গ্রিন সিটি পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ শুরু করেছে। প্রশাসক আরও বলেন, “প্রধানমন্ত্রীর প্রত্যাশিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়ন করতে হলে জনসচেতনতা জরুরি। জনগণের সহযোগিতা ছাড়া মশা নিধন বা পরিচ্ছন্নতা অভিযান সফল করা সম্ভব নয়।”

খাল উদ্ধার ও দখলদারদের হুঁশিয়ারি অনুষ্ঠানে উপস্থিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব খাল উদ্ধার অভিযান নিয়ে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা শুধুই দখলদার। খাল দখলের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”


এ জাতীয় আরো খবর...