শিরোনামঃ
দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? বিপর্যয় থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ইরাকে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা: দুবাই ও কুয়েতেও আইআরজিসির আঘাত

আন্তর্জাতিক ডেস্ক - এরবিল / ৮১ বার
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই। আজ মঙ্গলবার (৩ মার্চ) ইরাকের এরবিল (Erbil), সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কুয়েতে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এরবিলে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর একটি বহুতল ভবনে দাউদাউ করে আগুন জ্বলছে। গোষ্ঠীটি দাবি করেছে, ‘দখলদার মার্কিন বাহিনী’র অবস্থান নিশ্চিত হয়েই তারা এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছে।

দুবাইয়ে আইআরজিসির ‘জটিল হামলা’

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে জল ও আকাশপথে একটি ‘জটিল অপারেশন’ পরিচালনা করেছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের নৌবাহিনী ব্যবহার করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

কুয়েতের আরিফজান ঘাঁটিতে আঘাত

কুয়েতেও মার্কিন উপস্থিতি নিরাপদ নয় বলে আবারও প্রমাণ দিল তেহরান। আইআরজিসি জানিয়েছে, তারা কুয়েতের গুরুত্বপূর্ণ আরিফজান (Arifjan) ঘাঁটিতে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে। এর আগে গতকালও কুয়েতে ৩ মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গিয়েছিল।


এ জাতীয় আরো খবর...