শিরোনামঃ
সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্তানের বয়স ১৮ থেকে ২৪: বাবা-মায়ের জন্য ১০টি পরামর্শ শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ চিকিৎসাকে বিশেষ সুবিধা নয় অধিকার ভাবার আহ্বান জুবাইদা রহমানের
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬২ বার
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে দুবাইয়ে প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী আহমেদ আলীর মরদেহ আজ সোমবার সকালে দেশে এসে পৌঁছেছে। সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি দুই প্রতিমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার সার্বিক প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিমানবন্দরে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ের বাণিজ্যিক এলাকায় কাজ করার সময় আকস্মিক দুর্ঘটনায় আহমেদ আলী মৃত্যুবরণ করেন। যুদ্ধের ডামাডোলে আন্তর্জাতিক আকাশসীমা ও বিমান চলাচলে সৃষ্ট অস্থিরতার কারণে তার মরদেহ দেশে আনতে শুরুতে কিছুটা বিলম্ব ও জটিলতার আশঙ্কা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতায় শেষ পর্যন্ত মরদেহ দ্রুত স্বজনের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। আহমেদ আলীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ জাতীয় আরো খবর...