যুক্তরাজ্য ও মেক্সিকোসহ পাঁচটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাদের প্রত্যাহার করা হয়েছে:
১. আবিদা ইসলাম: যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার।
২. এম মাহফুজুল হক: পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত।
৩. মো. ময়নুল ইসলাম: পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত।
৪. এম মুশফিকুল ফজল (আনসারী): মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত।
৫. মো. নাজমুল ইসলাম: মালদ্বীপে নিযুক্ত রাষ্ট্রদূত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেক্সিকো, পোল্যান্ড, পর্তুগাল ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামকেও ফিরিয়ে আনা হয়েছে।
তাদের সবাইকে অতিসত্ত্বর নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।