ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির তথ্য জানানো হয়। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আহ্বায়ক: মো. ফজলে রাব্বী সরকার
সদস্য সচিব: সাবিরা মারিয়াম মুশফি
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম ও মিলন হোসাইন। যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন নূরে জান্নাত ফাতিমা ও নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার।
এছাড়া বিভিন্ন বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন:
দপ্তর সম্পাদক: ইসফানুল ইসলাম
শিল্প ও সাহিত্য সম্পাদক: মুজতবা জহির জিসান
মিডিয়া সম্পাদক: আবু বকর তালহা
পরিবেশ ও পর্যটন সম্পাদক: জায়েদ আল বাশার
স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক: হাছানুর রহমান শান্ত
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পাদক: মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরী
এছাড়া কমিটিতে ৩৫ জন সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের এই নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।