শিরোনামঃ
সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্তানের বয়স ১৮ থেকে ২৪: বাবা-মায়ের জন্য ১০টি পরামর্শ শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ চিকিৎসাকে বিশেষ সুবিধা নয় অধিকার ভাবার আহ্বান জুবাইদা রহমানের
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

জনগণের কাছে জবাবদিহিতে আমরা বাধ্য, প্রতিশ্রুতি থেকে সরবো না: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ৫৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নির্বাচনকালীন দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলটিং পর্যায়ের বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, “আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবো না। বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের কাছে জবাব দিতে বাধ্য।”

নারীর ক্ষমতায়ন ও ফ্যামিলি কার্ড

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় আসার আগেই পরিকল্পনা করেছিলাম কীভাবে নারীদের অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায়। আজ সেই পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হলো। পাইলট প্রজেক্টের অধীনে ইতোমধ্যে ৩৭ হাজার নারী এই কার্যক্রমে যুক্ত হয়েছেন।”

এদিন কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তি এলাকার প্রায় ১৫ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে বিএনপি সরকার।

কৃষি কার্ড ও ঋণ মওকুফের বাস্তবায়ন

কৃষকদের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “ফ্যামিলি কার্ডের মতোই আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের হাতে ‘কৃষি কার্ড’ তুলে দেবো।” এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী, গত সপ্তাহে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও তিনি জানান।

জবাবদিহিমূলক সরকার গড়ার অঙ্গীকার

সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা একটি দায়িত্বশীল সরকার হিসেবে দেশের জন্য কাজ করতে চাই। আমরা যা বলি, তা করে দেখাই। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটাতেই আমাদের এই দ্রুত পদক্ষেপ।”


এ জাতীয় আরো খবর...