শিরোনামঃ
সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’ পারমাণবিক বিদ্যুৎ চালুর প্রস্তুতিতে বাধা: গ্যাস ঘাটতিতে আটকে আছে রূপপুরের রিজার্ভ সক্ষমতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ৯ বছর আজ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অর্ধেকই নেই বাজারে দেশীয় বিদ্যুৎকেন্দ্র অলস: বছরে ১৭ হাজার কোটি টাকার বিদ্যুৎ আমদানি ভারত থেকে উৎপাদন বিপর্যয় ও রফতানি বাণিজ্যে অশনিসংকেত: জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

জ্বালানি সংকটে সারা দেশে পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক / ৯০ বার
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তার অভাবে দেশের সব পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদের আগে থেকেই রাজধানীসহ সারা দেশে এই জ্বালানি সংকট শুরু হয়েছে।

পোস্টে জানানো হয়, কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে গ্রাহকদের বিপুল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দেশের পাম্পগুলোর অবস্থা বর্তমানে বেশ নাজুক। তেল সংগ্রহ করতে এসে মোটরসাইকেল চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

এছাড়া গ্রাহকদের এই বাড়তি চাপ সামলাতে গিয়ে পাম্পের কর্মীরাও বিপাকে পড়েছেন। টানা দীর্ঘ সময় কাজ করার কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। ঈদের ছুটির মধ্যেও ঢাকা এবং এর বাইরের এলাকাগুলোতে এই সংকট অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতিতে পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত করা না গেলে পাম্পগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির কথা জানিয়েছে মালিক সমিতি।


এ জাতীয় আরো খবর...