শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সামনে কঠিন সময়, মূল্যবৃদ্ধির সতর্কবার্তা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক / ৮৫ বার
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

চলমান বৈশ্বিক যুদ্ধের প্রভাবে সামনে দেশের জন্য কঠিন সময় আসছে এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

তেলের বর্তমান সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এই সংকটের অজুহাতে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে ভাঙচুর চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গায়ের জোরে বা আইনের বাইরে গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেই মব কঠোর হাতে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ এবং তারা ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, বেহেশতে যাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, সৎ কাজ এবং হালাল উপার্জনের মাধ্যমেই কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ক্ষতির বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। বৃষ্টি ও ঝড়ে আলু এবং গমের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, কৃষকদের কষ্ট লাঘবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের কয়েক কোটি নারীকে সহায়তার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননসহ চলমান সব উন্নয়ন প্রকল্প সফলভাবে শেষ করার আশ্বাসও দেন তিনি।

নদী খনন কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...