শিরোনামঃ
সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’ পারমাণবিক বিদ্যুৎ চালুর প্রস্তুতিতে বাধা: গ্যাস ঘাটতিতে আটকে আছে রূপপুরের রিজার্ভ সক্ষমতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ৯ বছর আজ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অর্ধেকই নেই বাজারে দেশীয় বিদ্যুৎকেন্দ্র অলস: বছরে ১৭ হাজার কোটি টাকার বিদ্যুৎ আমদানি ভারত থেকে উৎপাদন বিপর্যয় ও রফতানি বাণিজ্যে অশনিসংকেত: জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

মহান স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক / ৫১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

দিনের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পর্বের সূচনা করেন। এরপর তিনি তাঁর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দলের শীর্ষস্থানীয় নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মহান দুই নেতার প্রতি বিনম্র ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সেখানে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এই মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনায় অংশ নেন।


এ জাতীয় আরো খবর...